দীপু নাম্বার টু (পুরাতন)

দীপু নাম্বার টু (পুরাতন)

Size
Price:

বিস্তারিত »

হার্ড কভার

দীপুর বাবার কিছুতেই এক জায়গায় মন বসে না। এক জায়গায় থাকতে থাকতে নাকি তিনি হাঁপিয়ে ওঠেন। তাই ফলে বছর বছর স্কুল বদল করা লাগে দীপুর। ক্লাস এইটে এসে সে ভর্তি হলো মজার এক স্কুলে। প্রথম দিনেই শিক্ষক তাকে পুরো ক্লাসের সামনে লেকচার দিতে দাঁড় করিয়ে দিলেন। দীপুর অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছোটবেলার স্কুলগুলোর নাম এখন আর মনেই করতে পারে না। দীপুর বাবা তার সন্তানকে নিয়ে ঘুরে বেড়ান সারাদেশ। কিন্তু তার মা? দীপু বলে তার মা মারা গেছে। প্রতিবার, প্রতি স্কুলেই একই কথা বলে আসছে। কিন্তু দীপুর মায়ের আসল রহস্য কী? প্রথম দিনেই ঝামেলায় জড়িয়ে পড়া দুরন্ত ছেলে তারিকের সাথে কি তার আদৌ বনিবনা হবে? যদি সবাইকে নিয়ে মানিয়েও নেয়, লাভ কী? বছর শেষে তো তাকে ছাড়তেই হবে স্কুল!


অসাধারণ এই গল্পটিও কিন্তু মুহম্মদ জাফর ইকবালের আর পাঁচটা বইয়ের মতোই প্রাঞ্জল সুরে বলা। দীপুদের পরিবারের মতো একটা ভেঙে যাওয়া সংসারের, উদাস পিতার ছেলের জটিল সমীকরণ হয়তো এত সহজে ফুটিয়ে তোলা সম্ভব হতো না, যেটা সম্ভব করেছেন মুহম্মদ জাফর ইকবাল। গল্পের ভাষার মতোই বুঝতে কঠিন হবে না দীপুর অনুভূতিগুলো। গল্পের মুগ্ধতায় পাঠক জড়িয়ে ফেলবেন নিজেকে।

price/70
off/-110 Tk

0 Reviews

Contact Form

Name

Email *

Message *